একুশে টেলিভিশনে ১২ ফেব্রুয়ারি নির্বাচনী বুলেটিনের সময়সূচি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন একুশে টেলিভিশনে নির্বাচনের খবর সম্প্রচার করা হবে। বিশেষ আয়োজনের অংশ হিসেবে সারাদিন বিভিন্ন সময়ে নির্বাচনী বুলেটিন এবং টকশো দেখানো হবে।
সকাল ৮টা থেকে ৯টা, ১০টা থেকে ১১টা এবং দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সম্প্রচারিত হবে নির্বাচনী বুলেটিন। এরপর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত একটি টকশো সম্প্রচার হবে।
বিকাল ২:৩০টা থেকে ৩:৩০টা পর্যন্ত পুনরায় নির্বাচনী বুলেটিন, এবং ৩:৩০টা থেকে ৫টা পর্যন্ত টকশো সম্প্রচারিত হবে। বিকাল ৫:৩০টা থেকে রাত ৭টা পর্যন্ত আবার নির্বাচনী বুলেটিন দেখানো হবে।
রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত টকশো, রাত ১২টা থেকে ১টা পর্যন্ত নির্বাচনী ফলাফল বিশ্লেষণ, রাত ২টা থেকে ৪টা পর্যন্ত নির্বাচনী ফলাফল বিশ্লেষণ টকশো, এবং সকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত পুনরায় নির্বাচনী ফলাফল বিশ্লেষণ সম্প্রচারিত হবে।
একুশে টেলিভিশন এই বিশেষ সম্প্রচারের মাধ্যমে নির্বাচনের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা সরাসরি জনগণের কাছে পৌঁছে দেবে।
এমআর//
