ঢাকা, বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৮ ১৪৩২

ফরিদপুরে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার | আপডেট: ১১:৫৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেনের স্ত্রী তানিয়া আক্তার রুমা (৪৬)-এর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরে মামলাটি দায়ের করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, তানিয়া আক্তারের বিরুদ্ধে ১ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ৯৪৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২৩ লাখ ৩২ হাজার ৯৮০ টাকার সম্পদের তথ্য গোপনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে এসব অবৈধ সম্পদ অর্জন করা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর দুদকের উপ-পরিচালক রতন কুমার দাস রাতে জানান, আসামির আর্থিক নথিপত্র বিশ্লেষণে আয়ের উৎসের সঙ্গে সম্পদের বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি তদন্তাধীন রয়েছে।

এমআর//