ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ৩০ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে পোলিং কর্মকর্তার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:১৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মুজাহিদুল ইসলাম (৪৮) নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। মৃত মুজাহিদুল সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামের মৃত গোলাম মওলার ছেলে।

জানা যায়, জাহিদুল ইসলাম বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে (ভোটকেন্দ্র নং -৫১) দায়িত্ব পালন করছিলেন। তখন হঠাৎ করেই তিনি অসুস্থ বোধ করেন। সহকর্মীরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, মস্তিষ্কের রক্তক্ষরণে’ মুজাহিদুল মারা গেছেন বলে চিকিৎসক ধারণা করছেন।

এমআর//