ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ৩০ ১৪৩২

কলাপাড়ায় জাল ভোট এবং গোপন কক্ষে ছবি তোলার দায়ে আটক ৩

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

পটুয়াখালীর কলাপাড়ায় জাল ভোট দেয়ার চেষ্টার দায়ে দুই জনকে ও গোপন কক্ষে ছবি তোলার দায়ে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টার অপরাধে তাওহীদ ইসলাম (১৬) ও সহযোগী সোহাগ সিকদারকে (৪৬) আটক করা হয়। 

অপরদিকে সকাল নয়টার দিকে কুয়াকাটা পৌর শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে গোপন কক্ষে ছবি তোলার দায়ে বেলাল হোসেন (৪৬) নামের একজনকে আটক করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রির্টানিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহীর কর্মকর্তা কাউসার হামিদ।

তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট। আপাতত তারা পুলিশ হেফাজতে রয়েছে।

এএইচ