ঢাকা, শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১ ১৪৩২

নামাজে যাওয়ার পথে এলাকাবাসীর সঙ্গে তারেক রহমানের কুশল বিনিময়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

গুলশানে নিজ বাসভবন থেকে আজ (শুক্রবার) দুপুরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে নেভি হেড কোয়ার্টার মসজিদে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এসময় বিএনপি চেয়ারম্যানের বাসভবনের সামনে উৎসুক জনতার ভীড় দেখা যায়। নামাজে যাওয়ার আগে কিছুক্ষণ গাড়ি থামিয়ে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন তিনি।

নিজেই গাড়ির দরজা খুলে বেরিয়ে কয়েকজনের পরিচয় জানতে চান তারেক রহমান। এসময় জনতার মধ্য থেকে অনেকেই বলে ওঠেন, 'আমরা নতুন বাংলাদেশ গড়তে আপনার সঙ্গে থাকতে চাই।'

জবাবে তাদের ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও  বলেন, ‘আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন’।

পরে তিনি নেভি হেড কোয়ার্টার মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেন।

এএইচ