ঢাকা, শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১ ১৪৩২

তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দির ফোন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার | আপডেট: ০৫:৪১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

বাংলাদেশের জাতীয় নির্বাচনে জয় লাভ করায় তারেক রহমানকে অভিনন্দন জানানোর পর ফোন করেও কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময়ে তিনি দুই দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ভারতের প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলে এ তথ্য জানান।

নরেন্দ্র মোদি লিখেছেন, ‘বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিজয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশ ও ভারত দুইটি ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ, যাদের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। সেই সম্পর্কের প্রেক্ষাপটে আমি দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’

এমআর//