গাজীপুরে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চার ইউনিট
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমবাগ ঈদগাহ মাঠে এলাকায় একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশন ও সারাবো মডার্ন ফায়ার স্টেশনের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে ঝুট কাপড়, কার্টুনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। তবে আগুনের ব্যাপ্তি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে রয়েছে । এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
এমআর//
