আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩২ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকের এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।’
তবে ১১ দলীয় জোটগতভাবে তারা ছায়া মন্ত্রিসভা গঠন করবেন, নাকি এনসিপি এককভাবে করবে বিষয়টি স্পষ্ট করেননি তিনি।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকার গঠনের প্রস্তুতিও চলছে তড়িৎ গতিতে। তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আগামী ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবে।
এএইচ
