দেশ ছাড়ার কথা জানালেন বিসিবি সভাপতি আমিনুল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৪৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
জরুরি কাজে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশ ছাড়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়ে জানিয়েছেন তিনি।
বিসিবির একাধিক পরিচালক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে আমিনুল এর মধ্যেই দেশ ছেড়েছেন নাকি কখন ছাড়বেন, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন।
একজন অবশ্য আজ সোমবার রাতে আমিনুল দেশ ছাড়বেন বলে তথ্য পাওয়ার দাবি করেছেন।
বার্তায় পরিচালকদের নিজ নিজ কমিটির কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন বিসিবি সভাপতি। একই সঙ্গে তিনি জানান, বিদেশে থাকলেও অনলাইনে সক্রিয় থাকবেন এবং চাইলে তাঁর সহযোগিতা পাওয়া যাবে।
পরিচালকদের উদ্দেশে পাঠানো বার্তায় পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বুলবুল এও জানিয়েছেন, ‘ইনশাল্লাহ, আমি শিগগিরই ফিরবো।’
এএইচ
