ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৫ ১৪৩২

কোনো শপথই না নেওয়ার ইঙ্গিত জামায়াতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতের সদস্যরাও কোনো শপথ গ্রহণ করবেন না।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে তিনি এ কথা জানিয়েছেন। 

তিনি বলেন, দুপুর ১২টায় তাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে এবং তারা সেখানে উপস্থিত থাকবেন। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়, তাহলে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো ধরনের শপথই নেবেন না। তার ভাষ্য অনুযায়ী, “সংস্কারবিহীন সংসদ অর্থহীন।”

অন্যদিকে, মঙ্গলবার সকাল ১০ টা ৪২ মিনিটে সংসদ সদস্য হিসেবে বিএনপি থেকে নির্বাচিতরা শপথ গ্রহণ করেছেন। তবে দলীয় সূত্রে জানানো হয়েছে, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না।

এমআর//