সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৪১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান সর্বসম্মতিক্রমে দলের সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদে শপথ অনুষ্ঠানের পর বিএনপি সংসদীয় দল বৈঠক ডেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া পোস্টে বিএনপি মিডিয়া সেল থেকে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতি ক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।
এদিকে, মঙ্গলবার সকালে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। তবে, দলটি থেকে জানানো হয়েছে, তারা সংবিধান সংসদ পরিষদের জন্য এখন শপথ নেবে না।
এমআর//
