ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৫ ১৪৩২

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যাবেন না এনসিপির ৬ এমপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত ছয় সংসদ সদস্য।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ১টার দিকে এনসিপি তাদের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানায়।

তবে এই ছয় এমপি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। এ সময় তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন।

এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।”

এমআর//