ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৫ ১৪৩২

এই সংসদে ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব নেই: রুমিন ফারহানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৩:৫৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত এমপি রুমিন ফারহানা বলেছেন, এবার দেশের ৩০ শতাংশ মানুষের রিপ্রেজেন্টেশন (প্রতিনিধিত্ব) থাকবে না, এটা মাথায় রেখেই আমাদের সংসদে বসতে হবে।

মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সংসদে এবার আওয়ামী লীগ নেই, এটাকে কীভাবে দেখেন– এমন প্রশ্ন রাখেন এক সাংবাদিক। এর জবাবে রুমিন ফারহানা বলেন, এবার সংসদে দেশের ৩০ শতাংশ মানুষের রিপ্রেজেন্টেশন (প্রতিনিধিত্ব) থাকবে না।

এসময় তিনি আরও বলেন, আগে সংসদে বিএনপি ছিল না, এখন আওয়ামী লীগ ও বাম দলগুলো নেই।

উল্লেখ্য, আজ শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন রুমিন ফারহানা, সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেননি তিনি।

এএইচ