ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৫ ১৪৩২

বিএনপির বিজয়ে মানিকগঞ্জে ড্যাবের মতবিনিময় সভা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) মানিকগঞ্জ শাখার উদ্যোগে শোকরানা দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর হাসপাতালের কনফারেন্স রুমে এ কর্মসূচি আয়োজন করা হয়।

ড্যাব মানিকগঞ্জের সভাপতি ডা. বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা জাহিদ কামাল।

সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ২৫০ শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দিন। এ সময় জেলার চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা চিকিৎসা খাতে উন্নয়ন, স্বাধীনভাবে চিকিৎসাসেবা প্রদান এবং সেবার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি চিকিৎসা বিভাগের উন্নয়নে বিএনপির সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তারা।

এমআর//