ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৫ ১৪৩২

প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৪:৩৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা ৪৫ মিনিটে সংসদ ভবনের শপথকক্ষে প্রথমে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এমপি হিসেবে শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।