মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৯:০১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন দিয়ে তাদের নিয়োগ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টারা হলেন
১) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ
২) নজরুল ইসলাম খান
৩) রুহুল কবির রিজভী আহমেদ
৩) মো. ইসমাইল জবিউল্লাহ
৫) অ. রাশেদ আল মাহমুদ তিতুমীর
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টারা হলেন
১) হামায়ুন কবির
২) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম
৩) ডা. জাহেদুর রহমান
৪) ড. মাহাদি আমিন
৫) রেহান আসিফ আসাম
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীও শপথ নিয়েছেন। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এর আগে আজ সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শপথ পড়ান।
এএইচ
