ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৬ ১৪৩২

তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ নিয়োগ করে প্রজ্ঞাপন জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৩ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

তারেক রহমানকে বাংলাদেশ সরকারের ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী, রাষ্ট্রপতি মঙ্গলবার তারেক রহমানকে সরকারের ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগদান করেছেন।

প্রজ্ঞাপনটি মঙ্গলবার বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে।

এএইচ