নতুন সরকারের মন্ত্রিসভায় নতুন মুখ ৪১ জন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:২০ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রায় ১৯ বছর পর গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এই মন্ত্রিসভায় এক ঝাঁক নতুন মুখ, যারা আগে কখনও মন্ত্রী বা প্রতিমন্ত্রী হননি।
এমনকি অনেকে এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন।
মন্ত্রীদের তালিকায় ২৫ জনের ১৭ জনই নতুন মুখ। শতাংশের হিসাবে ৬৮ শতাংশই নতুন মন্ত্রী হয়েছেন। পাশাপাশি প্রতিমন্ত্রীর তালিকায় থাকা ২৪ জনই নতুন।
এমনকি খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হচ্ছেন। নতুন এ মন্ত্রিসভায় তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রথমবারের মতো মন্ত্রী হলেন যারা
১. তারেক রহমান
প্রধানমন্ত্রী
২. ডা. এ জেড এম জাহিদ হোসেন
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; সমাজকল্যাণ মন্ত্রণালয়
৩. ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)
পররাষ্ট্র মন্ত্রণালয়
৪. আব্দুল আওয়াল মিন্টু
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
৫. মিজানুর রহমান মিনু
ভূমি মন্ত্রণালয়
৬. খন্দকার আব্দুল মুক্তাদীর
বাণিজ্য মন্ত্রণালয়; শিল্প মন্ত্রণালয়; বস্ত্র ও পাট মন্ত্রণালয়
৭. আরিফুল হক চৌধুরী
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
৮. জহির উদ্দিন স্বপন
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
৯. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট)
কৃষি মন্ত্রণালয়; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; খাদ্য মন্ত্রণালয়
১০. আফরোজা খানম রিতা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
১১. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি
পানি সম্পদ মন্ত্রণালয়
১২. মো. আসাদুজ্জামান
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
১৩. জাকারিয়া তাহের সুমন
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়
১৪. দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
১৫. ফকির মাহবুব আনাম স্বপন
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
১৬. সরদার সাখাওয়াত হোসেন বকুল
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
১৭. শেখ রবিউল আলম।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়
এবারই প্রথম প্রতিমন্ত্রী হলেন যারা
১. এম রশিদুজ্জামান মিল্লাত (এমপি)
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
২. অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
৩. মো. শরিফুল আলম (এমপি)
বাণিজ্য মন্ত্রণালয়; শিল্প মন্ত্রণালয়; বস্ত্র ও পাট মন্ত্রণালয়
৪. শামা ওবায়েদ ইসলাম (এমপি)
পররাষ্ট্র মন্ত্রণালয়
৫. সুলতান সালাউদ্দিন টুকু (এমপি)
কৃষি মন্ত্রণালয়; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; খাদ্য মন্ত্রণালয়
৬. ব্যারিস্টার কায়সার কামাল (এমপি)
ভূমি মন্ত্রণালয়
৭. ফরহাদ হোসেন আজাদ (এমপি)
পানি সম্পদ মন্ত্রণালয়
৮. মো. আমিনুল হক (টেকনোক্র্যাট)
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (এমপি)
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
১০. হাবিবুর রশিদ (এমপি)
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
১১. মো. রাজিব আহসান (এমপি)
রেলপথ মন্ত্রণালয়; নৌ-পরিবহন মন্ত্রণালয়
১২. মোঃ আব্দুল বারী (এমপি)
জনপ্রশাসন মন্ত্রণালয়
১৩. মীর শাহে আলম (এমপি)
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
১৪. মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (এমপি)
অর্থ মন্ত্রণালয়; পরিকল্পনা মন্ত্রণালয়; স্বরাষ্ট্র মন্ত্রণালয়
১৫. ইশরাক হোসেন (এমপি)
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
১৬. ফারজানা শারমীন (এমপি)
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; সমাজকল্যাণ মন্ত্রণালয়
১৭. শেখ ফরিদুল ইসলাম (এমপি)
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; আইন, বিচার ও সংসদ বিষয়ক
১৮. মো. নুরুল হক নুর (এমপি)
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
১৯. ইয়াসের খান চৌধুরী (এমপি)
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
২০. এম ইকবাল হোসেইন (এমপি)
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
২১. এম এ মুহিত (এমপি)
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
২২. আহম্মদ সোহেল মঞ্জুর (এমপি)
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
২৩. ববি হাজ্জাজ (এমপি)
শিক্ষা মন্ত্রণালয়; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (এমপি)
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
এএইচ
