ঢাকা, বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৭ ১৪৩২

বসন্ত বরণ উপলক্ষে আর্ট পিক্সের আর্ট ক্যাম্প অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে আর্ট পিক্স লিমিটেড আয়োজন করেছিল ফাল্গুন আর্ট ক্যাম্প। শিল্পীরা চিত্রাঙ্কনের মধ্য দিয়ে ফুটিয়ে তোলেন বসন্তের রঙ, অনুভূতি আর নবজাগরণের গল্প।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় থ্রিডি আর্ট গ্যালারিতে উক্ত আর্ট ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়।

আর্ট ক্যাম্পে আর্ট পিক্স লিমিটেডেট ১২ জন শিল্পী ও প্রয়াস স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

১২ জন শিল্পী ও শিক্ষার্থীরা একসাথে, এক ছাদের নিচে-লাইভ চিত্রাঙ্কনের মধ্য দিয়ে ফুটিয়ে তোলেন বসন্তের রঙ, অনুভূতি আর নবজাগরণের গল্প। পলাশের রাঙা ছোঁয়া, কচি পাতার সবুজ স্বপ্ন আর রোদের কোমল উষ্ণতায় ভরে উঠে সারাদিন। 

শিল্পীদের তুলির আঁচড়ে ধরা পড়বে ঋতুর পরিবর্তন। ক্যানভাসে জন্ম নেয় নতুন আলো, নতুন ভাবনা, নতুন শুরু। 

আর্ট পিক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সূজানা হাসান বলেন, ‘বসন্ত হলো এমন একটা ঋতু, যার মাধ্যমে প্রকৃতিতে নতুন রুপে রঙিন হয়ে ওঠে। প্রকৃতির সাথে সাথে আমাদের মনও আন্দোলিত হতে থাকে নবোদ্যম। প্রকৃতির বিভিন্ন ফুলের নানার রঙ ও ঘ্রাণে মুখরিত থাকে চারদিকে।আমাদের এই আর্ট ক্যাম্পের মাধ্যমে সবার মঝে বস্তুত বার্তা দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন।’

এই বিষয়ে শিল্পী আর্টপিক্সের সিইও সোহানুর রহমান বলেন, ‘এই আর্ট ক্যাম্পের মাধ্যমে শিশুদের সৃজনশীল প্রতিভা প্রকাশের একটি মুক্ত মঞ্চ তৈরি করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের শিল্প ও সংস্কৃতিনির্ভর সামাজিক উদ্যোগ আর্টপিক্সের পক্ষ থেকে অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করছি।’

তিনি বলেন, ‘সর্বোপরি সবার মাঝে বসন্তের আনন্দ ছড়িয়ে পড়ুক। সবার জীবন হয়ে উঠুক ফুলের মতো রঙিন।’

এএইচ