ঢাকা, শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৭ ১৪৩২

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয় : জামায়াত আমির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:৩২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

হিংসা-হানাহানি ও দলীয় সংকীর্ণতার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে ‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু দলীয় পরিচয়ের কারণে যেন আর কেউ জুলুমের শিকার না হন। এমনটি হলে তা ইতিহাসকে অস্বীকার করার শামিল।

তিনি আরও বলেন, অতীতে যাঁরা এমনটি করেছেন, তাঁরা আল্লাহর কাছ থেকে পাওনা বুঝে পেয়েছেন। জামায়াত আশা করে, বিএনপি সরকার এমন কাজ করবে না।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ সংসদীয় আসনের উদ্যোগে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘সরকারি ও বিরোধীদল মিলে যেন মানুষের অধিকার নিশ্চিত করতে পারি-সেই চেষ্টা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘এতিমদের থেকে আমরা মণি-মুক্তা বের করে আনতে চাই। তাদেরকে এমনভাবে গড়ে তুলতে চাই, যেন তারা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে।’

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।

এমআর//