ঢাকা, শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৮ ১৪৩২

একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। 

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় জানানো হয়, শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী।

বার্তায় আরও বলা হয়, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রতিবছর একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ বছরও একইভাবে রাষ্ট্রীয় ও রাজনৈতিক পর্যায়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হবে।

এমআর//