ঢাকা, শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৯ ১৪৩২

মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০২:০৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

মৌলভীবাজার সদর উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১ জন। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার গিয়াসনগর শাহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গিয়াসনগর শাহপুর এলাকায় ঢাকা-মৌলভীবাজার সড়কে শ্রীমঙ্গলগামী সিএনজি অটোরিক্সার সাথে বিপরীতদিক থেকে আসা পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক আলিনুর ও  যাত্রী রুবেল মিয়া ঘটনাস্থলে নিহত হন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেহান মিয়া নামের এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার পর পিকআপভ্যান চালক পালিয়ে যায়।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো: সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত তিন জনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এএইচ