ঢাকা, রবিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১০ ১৪৩২

বোরকা পরে ধর্মীয় পোস্ট পিয়া জান্নাতুলের, চলছে সমালোচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার

অভিনেত্রী, মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল বোরকা পরা ছবি পোস্ট করে ধর্মীয় আচার-বিধি নিয়ে কথা বলেছেন। তার এই পোস্টকে ঘিরে বেশ আলোচনা-সমালোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, ‘তার একাধিক পরিচয় রয়েছে—তিনি একজন ফ্যাশন মডেল, একই সঙ্গে আইনজীবীও। আধুনিক চিন্তাভাবনা ও নিজস্ব মত প্রকাশের পাশাপাশি নিজের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করা তার ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশও’।

পিয়া জান্নাতুল আরও লেখেন, ‘ইবাদত আমার কাছে শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা।’ 

তার পোস্টে সমালোচনার বিষয়টিও উঠে আসে। মন্তব্যের ঘরে একজন প্রশ্ন তোলেন— নেইলপলিশ পরে নামাজ আদায় করা নিয়ে।

এ বিষয়ে পিয়া বলেন, ‘আমার বা যেকোনো মানুষের কাজ আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে—সেটা স্বাভাবিক। ভালো লাগলে সম্মান করুন, না লাগলে এড়িয়ে যান। কিন্তু সম্মানটা যেন সব সময় থাকে—সব মানুষের জন্য, সব ধর্মের জন্য, সবার বিশ্বাসের জন্য।’

সবশেষে তিনি সবাইকে রমজানের শুভেচ্ছা জানান। ছবিটি ছিল দ্বিতীয় তারাবি আদায়ের পরের দিনের।

উল্লেখ্য, পিয়া জান্নাতুল ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জন করেন। এরপর ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নিজের নাম লেখান।

এএইচ