দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না : শিক্ষামন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:২৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে আর রাজপথে নামার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় শেষে শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের দাবির বিষয়টি আমরা দেখব, আপনারা শিক্ষার জন্য কী করবেন সেই প্রতিজ্ঞা করতে হবে। আপনারা সমস্যা ছাড়া কিছু দেখেন না।
ঈদ বোনাসের বিষয়ে তিনি বলেন, ১০০ ভাগ ঈদ বোনাসের দাবির বিষয়টি পর্যালোচনা করা হবে। প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব। এ বছরের বাজেটে যেহেতু এটি উল্লেখ নেই, তাই বিষয়টি আলোচনা করতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ করেছি দুর্নীতি করব না। অন্য কাউকে করতে দেব না। আমরা দুর্নীতি করি না, করব না, করতে দেব ও না।
এমআর//
