সেপটিক ট্যাংকের ভেতর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৩৭ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংকের ভেতর থেকে নুরমা খাতুন নামের এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুরমা খাতুন ওই এলাকার কৃষক নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে এই তরুণী নিখোঁজ ছিলেন। পরিবার লোকজন তাকে খোঁজাখুঁজি এক পর্যায়ে তার সেপটিক ট্যাংকের ভেতর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ওইস্থানে লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মারদেহ উদ্ধার করা হয়েছে।
এএইচ
