ঢাকা, সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১১ ১৪৩২

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার | আপডেট: ০৩:১০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রে‌ছেন ঢাকায় নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে শুরু‌তে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পরে পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন মা‌র্কিন রাষ্ট্রদূত।

সাক্ষাৎ শে‌ষে মা‌র্কিন রাষ্ট্রদূত তার এক্স হ‌্যা‌ন্ডে‌লে পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌নের স‌ঙ্গে সাক্ষা‌তের ছ‌বি পো‌স্ট ক‌রেন।

পো‌স্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন লি‌খে‌ছেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।

এমআর//