ঢাকা, মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১২ ১৪৩২

আ.লীগ নেতাকে জামিন দেয়ায় আদালত বর্জন বরিশাল আইনজীবী সমিতির

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুসকে জামিন দেয়ায় জেলা আইনজীবী সমিতি চিপ মেট্রোপলিটন, অতিরিক্ত চিপ মেট্রোপলিটন ও সহকারি চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বর্জনের ঘোষণা করেছেন।

আজ মঙ্গলবার দুপুরে আদালত চত্বরে জেলা আইনজীবী সমিতির সদস্যরা বিক্ষোভ সমাবেশ করে এবং চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আওতাধীন সকল কোর্ট বর্জনের ঘোষণা দেন।

এ সময় তারা বলেন, সিএমএম ম্যাজিস্ট্রেট মোঃ জহির উদ্দিন এবং অতিরিক্ত সিএমএম শরীয়ত উল্লাহ আওয়ামী লীগের নেতাদের জামিন দিচ্ছেন। এতে করে প্রমাণিত হয় তারা ফ্যাসিস্টদের সহায়তা করছেন। 
গতকাল সোমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুসের নথি ডেকে এনে এই আদালত জামিন দিয়েছেন। 

এই দুই বিচারকের অপসারণ না হওয়া পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি।

এএইচ