রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:১২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।
ইউরোপীয়-মধ্যপ্রাচ্যীয় ভূ-তাত্ত্বিক কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা খুলনা থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। অন্যদিকে, ভারতের কলকাতা থেকে এটি ১০২ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে অবস্থিত ছিল।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের ফলে দেশের কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শক্তিশালী এই কম্পনের রেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়ার খবর পাওয়া যাচ্ছে। আবহাওয়া অফিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এমআর//
