পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
আফগানিস্তানে সামরিক অভিযানে ২২৮ তালেবান সদস্য নিহত এবং ৩১৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
পাকিস্তান সামরিক বাহিনীর ওই মুখপাত্র আরও বলেন, পাকিস্তানের হামলায় অন্তত ৩১৪ জন তালেবান যোদ্ধা আহত হয়েছেন। এছাড়া তালেবানের ৭৪টি সামরিক চৌকি পুরোপুরি ধ্বংস এবং ১৮টি চৌকি পাকিস্তান সেনাবাহিনী দখলে নিয়েছে।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি ১৩৩ তালেবান যোদ্ধা নিহত ও ২০০ জনের বেশি আহত হওয়ার দাবি করেছিলেন।
অপরদিকে, আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বৃহস্পতিবার রাতে তারা পাকিস্তানের ১৯টি সামরিক চৌকি এবং দু’টি ঘাঁটি দখল করেছে। মন্ত্রণালয়ের দাবি, এ সময় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
সূত্র : আল-জাজিরা।
এমআর//
