ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

হাওরে যাচ্ছে শত শত টন পলিথিন, তাৎক্ষনিক ব্যবস্থা নিলেন এমপি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

নির্বাচনে বিজয়ের পর একের পর এক ব্যতিক্রমী কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মৌলভীবাজার-৪ আাসনের সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী মো: হাজী মুজিবুর রহমান চৌধুরী। এরই ধারাবাহিকতায় তিনি পলিথিন বর্জ ব্যবহার রোধকল্পে রাস্তাঘাট, পাহাড়ী ছড়া ও কৃষি জমি থেকে পলিথিন ও প্লাস্টিক বর্জ অপসারণ কর্মসূচির উদ্বোধন করেন। 

শুক্রবার সকালে শ্রীমঙ্গল উপজেলায় এই কার্যক্রম হাতে নিয়েছেন তিনি।

শ্রীমঙ্গল ভুরভুরিয়া ছড়াসহ বিভিন্ন ছড়া দিয়ে প্রতিদিন টন টন ময়লা পলিথিন প্লাস্টিক ও অপচনশীল বর্জ হাওরে যাচ্ছে। বিষয়টি লক্ষ্য করে তাৎক্ষনিক ব্যবস্থা নেন মৌলভীবাজার-৪ আসনের এমপি মো: মুজিবুর রহমান। 

তিনি শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তাদের সাথে আলোচনা করে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নেন। যা বাস্তবায়নে এগিয়ে আসে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ও পৌরসভা।  

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন, সহকারী কমিশিনার ভূমি মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিদ্দিকি, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, যুবদলের আহবায়ক মহিউদ্দিন ঝারু ও বিএনপি নেতা মশিউর রহমান রিপনসহ অনান্য নেতৃবৃন্দ, শ্রীমঙ্গল পৌরসভার কর্মকর্তা বৃন্দ, স্কাউট, বিএনসিসির সদস্য, গণমাধ্যমকর্মী ও সূধীজনেরা। 

পরে তিনি নিজ উদ্যোগে শহরতলীর পরিবারগুলোতে পলিথিন ও প্লাস্টিক বর্জ জমানো জন্য বার বার ব্যবহার যোগ্য পলিথিন উপহার দেন। একই সাথে পলিথিন বা প্লাস্টিক বর্জ ব্যবহার কমাতে ও সচেতন হতে লিফলেট বিতরণ করেন। 

হাজী মুজিবুর রহমান বলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ, শ্রীমঙ্গল পৌরসভা ও দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন টেক হোল্ডারদের সমন্বয়ে গঠিত বর্জ ব্যবস্থাপনা পরিচালনা কিমিটির মাধ্যমে এ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। 

তিনি বলেন, আপনারা দেখছেন আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পর থেকে দেশের কাজে নিজেকে কিভাবে নিয়োজিত করেছেন। তার দিক নির্দেশনা ও অনুপেরণায় আমরাও উৎসাহিত হয়ে মাঠে আছি। আগামী ৫ বছর অন্তত আপনারা আমাকে মাঠে পাবেন। আমার অতিত ইতিহাসও আপনাদের জানা আছে। আমি কোন প্রকার জনপ্রতিনিধি না হয়েও আমি বিগত ২০০০ সাল থেকে এই দুই উপজেলার মানুষের পাশে আছি। 

তিনি, আমার নির্বাচনি এলাকা একটি পর্যটন এলাকা। তাই আমাদের এলাকাকে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই জন্য সবার আগে আমাদের প্রয়োজন সচেতন হওয়া। আমরা সবাই মিলে যদি একটু সচেতন হই তাহলে একটি পরিচ্ছন্ন সুন্দর ও গোছানো নগরী আমরা উপহার দিতে পারবো। 

এএইচ