ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

জামায়াতের ইফতার মাহফিল

সব দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার | আপডেট: ০৬:৫২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধামন্ত্রী তারেক রহমান। সংক্ষিপ্ত বক্তব্যে গণতন্ত্রের পথ মসৃণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পৌঁছান।

এ সময় দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, ‘দেশের গুরুত্বপূর্ণ সময়ে সবাই একত্রিত হয়েছি। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। তা হাজারো মানুষের অকাতরে প্রাণ বিলীনের মাধ্যমে অর্জন হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আসুন, আল্লাহর নামে আমরা শপথ নিই, যাতে আগামী দিনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদের দেশের মানুষের জন্য কাজ করার তৌফিক দান করেন।’

তারেক রহমান বলেন, গণতন্ত্রের পথ মসৃণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এএইচ