বিডি ডিজিটাল মিডিয়ার বিশেষ সভা ও ইফতার অনুষ্ঠিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০১ এএম, ১ মার্চ ২০২৬ রবিবার | আপডেট: ১০:০৬ এএম, ১ মার্চ ২০২৬ রবিবার
রাজধানীর ব্যস্ত নগরজীবনে পেশাগত দায়বদ্ধতা আর বন্ধুত্বপূর্ণ সংহতির উষ্ণতায় মিলিত হয় দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্ম সংশ্লিষ্ট সদস্যদের সংগঠন ‘বিডি ডিজিটাল মিডিয়া’।
আয়োজনটি হয়ে ওঠে দিকনির্দেশনা, সম্ভাবনা আর পারস্পরিক সহযোগিতার এক অনন্য অধ্যায়। ইফতারের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সেই সংহতির বার্তাই যেন আরও দৃঢ় হয়ে প্রতিধ্বনিত হয় একসঙ্গে এগিয়ে যাওয়ার, আরও শক্তিশালী হয়ে ওঠার অঙ্গীকারে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটের স্কাই রেস্টুরেন্টের ১১ তলায় ‘বিডি ডিজিটাল মিডিয়া’র উদ্যোগে বিশেষ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নতুন সদস্যদের সঙ্গে পরিচিতি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনামূলক বিষয়ে আলোচনা করেন।
সভায় দিকনির্দেশনামূলক আলোচনা করেন সময় টিভি ডিজিটালের হাসিবুর হাসিব, আবু সাঈদ, তানভীর আকাশ, একুশে টিভি ডিজিটালের আবিদ অরণ ও নিসা আলম, ফেইস দ্যা পিপলের মিলন হিরা, বৈশাখী টিভির তন্ময় উদ দৌলা, এনটিভির জিহাদ হাসানসহ শ্রাবণী।
এছাড়া উপস্থিত ছিলেন জামাল আদনান, আদিব, শাহিন, জাকারিয়া, হাসান নাঈম, তানিম, ওসমান গণি, লামিসা, অনন্যা দাসসহ আরও অনেকে।
আলোচনায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, কার্যক্রম সম্প্রসারণ এবং সদস্যদের পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়ে জোর গুরুত্ব দেয়া হয়। সদস্যদের বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করা হয় এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর জোর দেয়া হয়।
সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ‘বিডি ডিজিটাল মিডিয়া’কে আরও এগিয়ে নেয়ার আহ্বান জানান।
সভা শেষে ইফতারে অংশ নেন উপস্থিত সদস্যরা।
এএইচ
