ঢাকা, রবিবার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

নরসিংদীর সেই ব্যক্তির দেহের খণ্ডিত অংশ সাভারে উদ্ধার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ১ মার্চ ২০২৬ রবিবার

সাভার থেকে মোহাম্মদ ওবায়দুল্লাহ (৩০) নামের সেই ব্যক্তির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকালে আমিনবাজার এলাকার সালেহপুর সেতুর নীচ হতে ডুবুরিদের সহায়তায় ওই খণ্ডিত অংশ উদ্ধার করে পুলিশ।

এর আগে নরসিংদীর এক ব্যক্তি বিদেশে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর গতকাল শনিবার ঢাকার বিভিন্ন জায়গায় তার দুই হাত এবং পায়ের অংশ পাওয়া যায়। আঙ্গুলের ছাপ থেকে পরিচয় নিশ্চিত হওয়া যায় যে খণ্ডিত অংশের নিহত ব‍্যক্তি নরসিংদীর শিবপুর এলাকার মোহাম্মদ ওবায়দুল্লাহ। তিনি গণস্বাস্থ্য হোমিও নামের একটি প্রতিষ্ঠানের বিপনন কর্মকর্তা ছিলেন।

পরে পুলিশ দেহের অন‍্যান‍্য অংশ খোঁজ করতে শুরু করে। এক পর্যায় আজ রোববার সালেহপুর সেতুর নীচে একদল ডুবুরি লাশের দেহের কোমরের নীচের খণ্ডিত অংশ উদ্ধার করে। আরও কিছু অংশ পাওয়ার জন‍্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছে বলে এ তথ‍্য নিশ্চিত করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ডুবুরি ইনচার্জ মোঃ আবুল খায়ের।

এএইচ