ঢাকা, রবিবার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

বেঁচে নেই ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সশস্ত্র বাহিনীর প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:১৬ পিএম, ১ মার্চ ২০২৬ রবিবার

ইরানজুড়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ নিহত হয়েছেন দেশটির শীর্ষস্থানীয় অনেক কর্মকর্তা ও কমান্ডার।

যৌথ এ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আব্দোলরহিম মৌসাভি নিহত হয়েছেন। দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার (১ মার্চ) ইরানের স্থানীয় সময় সকালের দিকে তারা নিহত হয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, শনিবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে ইরানে যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেদিন দেশটির প্রতিরক্ষা বিভাগের দুই জন খুবই গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হয়েছিলেন। এরা হলেন সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং প্রতিরক্ষা উপদেষ্টা আলী শামখানি।

এমআর//