ঢাকা, রবিবার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

৫ জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ১ মার্চ ২০২৬ রবিবার

দেশের ৫ জেলার ডিসি (জেলা প্রশাসক) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

প্রত্যাহারকৃতরা হলেন, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন, নেত্রকোণার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জের মো. শাহাদাত হোসেন মাসুদ।

তাদেরকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে জানিয়ে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এমআর//