ঢাকা, রবিবার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

ইসরায়েলের বেইত শেমেশে ইরানের হামলা, নিহত অন্তত ৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০১ পিএম, ১ মার্চ ২০২৬ রবিবার

ইসরাইলের বেইত শেমেশ সিটিতে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। অন্তত ৮ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।  

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে বেইত শেমেশের কয়েকটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

সেখানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ধ্বংসস্তূপে এখন উদ্ধার কাজ চালাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা।

এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়।

ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন। যৌথ হামলার জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান।

এমআর//