ঢাকা, মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৮ ১৪৩২

খামেনির পর এবার মারা গেলেন তার স্ত্রী মানসুরেহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০ পিএম, ২ মার্চ ২০২৬ সোমবার

ইরানে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ মারা গেছেন।

বোমা হামলার সময় তিনি বাসভবনের পাশেই অবস্থান করছিলেন এবং গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার (২ মার্চ) ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে এ খবর জানিয়েছে আল-জাজিরা।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় চালানো হামলায় নিহত হোন আয়াতুল্লাহ আলী খামেনি। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আহত হোন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার স্ত্রী মানসুরেহ। দুইদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মেনেছেন তিনি।

এমআর//