ঢাকা, মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৮ ১৪৩২

মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬ পিএম, ২ মার্চ ২০২৬ সোমবার

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলায় দুইজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, প্রবাসে কর্মরত আমাদের নাগরিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। তাঁদের মর্মান্তিক মৃত্যু জাতির জন্য গভীর বেদনার। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। 

জামায়াত আমির সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি বেসামরিক নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। 

একই সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে কার্যকরভাবে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন এবং চলমান উত্তেজনার শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

এমআর//