ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২১ ১৪৩২

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১ পিএম, ৫ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

খাদ্যে বিষক্রিয়ায় ইরাকে ৩ বাংলাদে‌শি নাগ‌রিক মারা গেছেন। তাদের মধ্যে দুইজন ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর এক বা‌সিন্দা রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাসের এক শোকবার্তায় জানানো হয়, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে প্রাথমিক অনুসন্ধানে খাদ্যে বিষক্রিয়ার কারণে তিন বাংলাদেশির মৃত্যুর ঘটনা জানা গেছে।

মৃতরা হলেন—মোহাম্মদ তারেক (ব্রাহ্মণবাড়িয়া), মো. সাব্বির (ব্রাহ্মণবাড়িয়া) এবং মেহেদী হাসান (ফেনী)।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এ ঘটনায় তারা গভীর শোক প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

এমআর//