আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অর্ধেকের বেশি অনুপস্থিত
নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত : ০১:০০ পিএম, ৭ মার্চ ২০২৬ শনিবার | আপডেট: ০১:০২ পিএম, ৭ মার্চ ২০২৬ শনিবার
আকস্মিক উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স পরিদর্শন করছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। নির্ধারিত সময়ে সকাল ৯টায় চিকিৎসকসহ অর্ধেকের বেশি অনুপস্থিত থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
সেই সাথে স্বাস্থ্য বিভাগের কর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমপাউন্ডেই অপেক্ষা করছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে অর্ধেক বেশি চিকিৎসক না পেয়ে দুঃখ্য প্রকাশ করেন তিনি।
এসময় মন্ত্রী জানান, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন ডাক্তার দায়িত্বরত ছুটটিসহ নানা কারণে ১৬ জন উপস্থিত থাকার কথা। তবে উপস্থিত পেয়েছি মাত্র ৮ জন, যা অত্যান্ত দুঃখ্যজনক। আমরাদের মানবসবা জনগণের দোরগোরায় পৌঁছে দিতে পরিকল্পনা বাস্তাবায়নে ডাক্তারদেরই ভূমিকা নিতে হবে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আতিকুল ইসলাম, আবাসকি মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল-মামুনসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এএইচ
