ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৫ ১৪৩২

হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে কাজ চলছে: আইজিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৯ মার্চ ২০২৬ সোমবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন পুলিশপ্রধান আলী হোসেন ফকির।

নতুন দায়িত্ব গ্রহণের পর আজ সোমবার সকালে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। 

এসময় আইজিপি বলেন, শীর্ষ সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করা হয়েছে দ্রুত সময়ের মধ্যেই তাদের নাম প্রকাশ করা হবে। যারা মব সৃষ্টি করে নিজেদের ফায়দা লুটতে চায় তাদেরকে প্রতিহত করা হবে বলেও জানান আইজিপি। 

তিনি বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি-ডাকাতি রোধে তৎপরতা রয়েছে পুলিশ বাহিনী। 

পুলিশের পোশাক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি আমরা। 

এসময় কিশোরগ্যাং নির্মূলে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান পুলিশ প্রধান।

এএইচ