ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৬ ১৪৩২

যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধের সমাপ্তি আমরাই নির্ধারণ করব: আইআরজিসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার

ইরানে যুদ্ধ শেষ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়েছে তেহরান। তারা বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান কখন থামবে, তা তারাই নির্ধারণ করবে। 

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জোর দিয়ে বলেছে, এখন অঞ্চলটির সমীকরণ ও ভবিষ্যৎ অবস্থা তেহরানের বাহিনীর হাতেই রয়েছে। 

এই প্রতিক্রিয়া এসেছে ট্রাম্পের সেই বক্তব্যের পর, যেখানে তিনি বলেছেন ইরানের যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হয়ে যেতে পারে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। 

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ‘যুদ্ধের সমাপ্তি আমরাই নির্ধারণ করব। এখন এই অঞ্চলের সমীকরণ ও ভবিষ্যৎ অবস্থা আমাদের সশস্ত্র বাহিনীর হাতে। আমেরিকান বাহিনী এই যুদ্ধের ইতি টানবে না।’

উল্লেখ, ট্রাম্প বলেছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ স্বল্পস্থায়ী হতে পারে। তবে তিনি এ সম্ভাবনাও খোলা রেখেছেন যে, যদি ইরান এমন কিছু করে যাতে হরমুজ প্রণালি দিয়ে তেলের প্রবাহ বন্ধ হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের এ পর্যন্ত যতটা আঘাত করেছে, তার চেয়ে বিশ গুণ বেশি কঠোরভাবে আঘাত করবে। 

এএইচ