স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সনজীদা শারমিনের স্বাক্ষরিত আদেশে এই নিয়োগ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনটির অনুলিপি এরই মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।
এমআর//
