ঢাকা, বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৮ ১৪৩২

স্পিকারকে বিরোধী নেতা শফিকুর রহমান

‘আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:১৬ পিএম, ১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

সংসদের বিরোধী দলের নেতা জামায়াতের আমির শফিকুর রহমান স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ। 

বৃহস্পতিবার দুপুরে সংসদের প্রথম অধিবেশন এ কথা বলেন তিনি।

আশা প্রকাশ করে শফিকুর রহমান বলেন, স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না। স্পিকারের কাছে সুবিচার পাবেন বলে প্রত্যাশা জানান বিরোধী দলের নেতা। 

অনেক তরুণ নেতা আছেন উল্লেখ করে নিজেকেও তরুণ বলেন বিরোধী দলের নেতা।

স্পিকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, ‘আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন।’ স্পিকারের কাছ থেকে শুধু ইনসাফ আশা করেন শফিকুর রহমান।

‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে তিনি বক্তব্য শেষ করেন তিনি।

এএইচ