ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৮ ১৪৩২

লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫ পিএম, ১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:১১ পিএম, ১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

কবি মামুন মুস্তাফা সম্পাদিত মন ও মননের ছোটকাগজ লেখমালা ২০২৬-এর জানুয়ারিতে বারো বছর পূর্ণ করলো। সেই ধারবাহিকতায় আসন্ন ঈদুল ফিতরের পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লেখমালা যুগপূর্তি উৎসব’। এই উৎসবকে ঘিরে লেখমালা ঘোষণা করেছে ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ২০২৬’। 

সাহিত্যে ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ২০২৬’ পেয়েছেন বাংলাদেশের কথাসাহিত্যে ভিন্নমাত্রিক স্বতন্ত্র স্বর কথাসাহিত্যিক সৈয়দ রিয়াজুর রশীদ এবং ছোটকাগজে বাংলাদেশের লিটল ম্যাগাজিন আন্দোলনের পুরোধা সহযাত্রী নিসর্গ’র সম্পাদক সরকার আশরাফ। 

এছাড়া লেখমালা সম্মাননা ২০২৬ প্রদান করা হযেছে অপেক্ষাকৃত তরুণ তিন কবি, গল্পকার ও গবেষককে। কবিতায় লেখমালা সম্মাননা পেলেন শূন্য দশকের নিভৃতচারী উজ্জ্বল কবি মামুন রশীদ, কথাসাহিত্যে আটপৌরে ও ঘরোয়া গদ্যভাষার স্বকীয় কথাকার শ্রাবণী প্রামানিক এবং প্রবন্ধ/গবেষণায় সাম্প্রতিক সময়ের মুক্তিযুদ্ধ ও লোকসাহিত্য লেখক বঙ্গ রাখাল। 

এতদসঙ্গে লেখমালা প্রবর্তিত শিক্ষা ক্ষেত্রে গোলাম রসূল স্মৃতিপদক অর্জন করেছেন শিক্ষাবিদ অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন।

উল্লেখ্য লেখমালা বিগত সময়ে আরও তিনবার সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে দেশের বরেণ্য গুণিজনকে লেখমালা সম্মাননা প্রদান করেছে। আগামী ঈদের পরেই সুবিধাজনক সময়ে ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ২০২৬’ প্রদান করা হবে।