ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৮ ১৪৩২

চিকিৎসক শাহাবুদ্দিন খানের আত্মজীবনী ‘জীবনের পথে পথে’ প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮ পিএম, ১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন খান-এর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জীবনের পথে পথে’। বইটি প্রকাশ করেছে ন্যাশনাল পাবলিকেশনস।

গ্রন্থটিতে একজন নিবেদিতপ্রাণ চিকিৎসকের সেবার ব্রত এবং সাহসী জীবনসংগ্রামের নানা অজানা অভিজ্ঞতা উঠে এসেছে। করাচি থেকে তেহরান, বন্দরনগর থেকে দুবাই—দীর্ঘ প্রবাসজীবনে লেখক বিভিন্ন দেশ ঘুরে মানুষের সুখ-দুঃখ, আশা-নিরাশার নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

বিশেষ করে ইরান-ইরাক যুদ্ধ চলাকালে যুদ্ধাহতদের সেবায় নিয়োজিত থাকার অভিজ্ঞতাও বইটিতে স্থান পেয়েছে। পাশাপাশি জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রেরণার কথা তুলে ধরেছেন তিনি।

লেখকের আত্মজীবনীমূলক এ গ্রন্থে তরুণ প্রজন্মের জন্য রয়েছে নানা দিকনির্দেশনা, যা জীবনের পথে প্রতিবন্ধকতার মুখে আশার আলো জাগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমআর//