ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

আরডিজেএ’র ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১১ পিএম, ১৩ মার্চ ২০২৬ শুক্রবার

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর শফিকুল কবির মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি বাতেন বিপ্লবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের নেতারা। এসময় উপস্থিত ছিলেন আরডিজেএ’র অর্থ সম্পাদক কাদের বাবু, সাংগঠনিক সম্পাদক গোলেনুর খাতুন রূপা, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম খানসহ নির্বাহী কমিটির সদস্যরা।

বক্তারা বলেন, সাংবাদিকদের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সরকারকে সব সময় আন্তরিক হতে হবে। একই সঙ্গে গঠনমূলক সমালোচনার মাধ্যমে দুর্নীতি ও অনিয়মের বিষয়গুলো আরও বেশি করে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ) এর সাবেক সভাপতি মুফদি আহমেদ, কেরামত উল্লাহ বিপ্লব, মাকসুদার রহমান মাকছুদ, তোফাজ্জল হোসেন, মর্তুজা হায়দার লিটন এবং সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মতলু মল্লিকসহ সংগঠনের সদস্যরা।