ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

রাজধানীর নদ্দায় দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭ পিএম, ১৩ মার্চ ২০২৬ শুক্রবার

রাজধানীর কুড়িলে নদ্দা এলাকায় নদ্দা ব্রিজের নিচে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে। 

শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, রাত ৯টা ৮ মিনিটে আমাদের কাছে নদ্দায় ফুটপাতের একটি দোকানের আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ২টি ইউনিট কাজ করছে। আগুন প্রায় নিয়ন্ত্রণে। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন সংবাদ আসেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে আগুন ফুটওভার ব্রিজের দিকে এবং পাশের ভবনগুলোতে ছড়িয়ে যায়। 

এমআর//