বাংলাদেশি তেলের জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দেবে ইরান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০৮ পিএম, ১৩ মার্চ ২০২৬ শুক্রবার
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও ইরান হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি তেলবাহী ট্যাংকারগুলোকে নিরাপদে চলাচলের অনুমতি দেবে বলে জানিয়েছেন ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী।
শুক্রবার (১৩ মার্চ) ঢাকায় এক অনুষ্ঠানের ফাঁকে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, আমি দেখেছি যে আপনার দেশে জ্বালানি সংকট রয়েছে। জ্বালানি সমস্যার জন্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ও জ্বালানিমন্ত্রী বাংলাদেশের তেল ট্যাঙ্কারগুলোকে চলাচলের অনুমতি দেওয়ার জন্য ইরান সরকারকে অনুরোধ করতে বলেছেন।
ইরানি দূত বলেন, আমি এটি করেছি। আমি ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা প্রস্তুত। যদি আপনার কাছে এমন কোনো জাহাজ থাকে, যা হরমুজ প্রণালিতে আপনার জন্য জ্বালানি পরিবহন করতে চায়, তাহলে আমরা আপনার জাহাজগুলোকে নিরাপদে যেতে দেব, যাতে বাংলাদেশের মানুষ এবং এখানকার প্রিয় মানুষদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়।
এমআর//
