প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত সিটি প্রশাসকদের সাক্ষাৎ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১৪ পিএম, ১৪ মার্চ ২০২৬ শনিবার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের পাঁচ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা।
শনিবার (১৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি উপস্থিত ছিলেন।
এর আগে দেশের আরও পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
নবনিযুক্ত প্রশাসকরা হলেন— বরিশাল সিটি কর্পোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহী সিটি কর্পোরেশনে মো. মাহফুজুর রহমান রিটন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মো. রোকনুজ্জামান রোকন, রংপুর সিটি কর্পোরেশনে মাহমুদ উন নবী চৌধুরী ডন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে মো. ইউসুফ মোল্লা টিপু।
এমআর//
